ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

  • আপডেট সময় : ০৯:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।
রোববার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন।
হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (প্রশাসন ও বিচার): মো. সাব্বির ফয়েজ বাসস’কে এ তথ্য জানান।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এছাড়া রায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।
জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে প্রেরণ করা হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের এই সাজা অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ শুনানি হবে। সেখানে সাজা বহাল থাকলে তারা আপিল করতে পারবেন। এ জন্য আসামিরা ৩০ দিন সময় পাবেন। যদি কেউ আপিল না করেন তা হলে তাদের ক্ষেত্রে শুধু ডেথ রেফারেন্সেরই শুনানি হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন একই স্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

আপডেট সময় : ০৯:২৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭