ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামে পলিটেকনিক মেসে পুলিশের অভিযানে ১৪ শিক্ষার্থী আটক

  • আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
  • / 399
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেসে অভিযান চালিয়ে ১৪ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের পৃথক এ অভিযান অব্যাহত রয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মোজাফফর নগর এলাকায় একটি মেসের ছাদে তল্লাশির সময় ৮টি রামদা ও ৭টি কিরিচ উদ্বার করা হয়। পরে ওই মেসের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে অস্ত্রগুলো তাদের কি না সে বিষয়ে পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়। আটক শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের কর্মী উল্লেখ করে তিনি বলেন, মেসে অবস্থানরত শিক্ষার্থীরাই অস্ত্রগুলো সেখানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন তুলাতলী এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পলিটেকনিক মেসে পুলিশের অভিযানে ১৪ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮