ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঝিনাইদহে তিন বাড়িতে ডাকাতি

  • আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু ও বাথপুকুরিয়া গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে।

ডাকাতরা বুধবার মধ্যরাতে তিন বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, দামী মোবাইল ও সোনার গহনাসহ আনুমানিক তিন লাখ টাকা মুল্যের জিনিস নিয়ে যায়। নাথকুন্ডু গ্রামের আবু বকর অভিযোগ করেন, রাতে দা ও ছুরি নিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, সোনার গহনা ও ৪/৫টি মোবাইল নিয়ে যায়।

নাথকুন্ডু গ্রামের শেফালী খাতুন জানান, তার স্বামী ইদ্রিস আলী বিদেশ থাকে। দুর্বৃত্তরা গেটের দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে বেধে ফেলে। এরপর তারা ঘরের আলমিরা তছনছ করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। একই ভাবে নাথকুন্ডু গ্রামের উমেদ আলীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা টাকা ও সোনার গহনা নিয়ে গেছে বলে গ্রামবাসি জানায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, আমরা দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য ইদানিং হঠাৎ করেই ঝিনাইদহে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাজারগোপালপুর ও বংকিরা এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি হয়েছে।

কালীগঞ্জে অনেক গ্রামে ডাকাত আতংকে রাত জেগে মানুষ পাহারা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে তিন বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮