ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শৈলকুপায় আ’লীগ নেতাকে কোপালো নিজদলের কর্মীরা

  • আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজকে কুপিয়ে জখম করেছে একই দলের ক্যাডাররা।

বৃহস্পতিবার দুপুরে কাতলাগাড়ী নতুন বাজার যাত্রী ছাউনির সামনে তিনি হামলার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যক্তিগত কাজে কাতলাগাড়ী বাজারে যাচ্ছিলেন। এ সময় নতুন বাজার যাত্রী ছাউনির নিকট পৌছালে শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামের রানা, আফজাল, টুটুল, তেঘরিয়া গ্রামের সোহেল, গোসাইডাঙ্গা গ্রামের বাপ্পী, কৃষ্ণনগর গ্রামের রবিউল, গোয়ালবাড়িয়া গ্রামের কাজেম, পুুরাতন বাখরবা গ্রামের স্বপন, ভুলুন্দিয়া গ্রামের সজিব ও কামাল তার উপর হামলা চালায়। হামলাকারীরা আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জোয়ারদারের সমর্থক বলে আব্দুল আজিজ অভিযোগ করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার শাহনেওয়াজ জানান, আব্দুল আজিজের দুই হাত, দুই পা’সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা থানার ওসি (তদন্ত) আক্কাচ আলী জানান, ইউনিয়নের রাজনীতি ও সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যানের সাথে আহত আব্দুল আজিজের বিরোধ চলে আসছিলো। তিনি আরো জানান, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় আ’লীগ নেতাকে কোপালো নিজদলের কর্মীরা

আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮