ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৫৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:  ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মেঘনার বালিয়াকান্দি তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দা, একটি পাইপ ও একটি শাবল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, আব্বাস (২৩), সবুজ (২২), নয়ন (২২), হেলাল (৩০) ও লোকমান (৩২)। তাদের বাড়ি চরজহির উদ্দিন ও বালিয়াকান্দি গ্রামে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফারুক হোসেন জানান, তজুমদ্দিনের মেঘনা তীরের বালিয়াকান্দি এলাকায় পাঁচ ডাকাতসহ অন্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এমন খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে দুপুরে তাদেও আদালতে প্রেরণ করা হয়।

তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় তজুমদ্দিন থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮