ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

‘সার্চ কমিটি গঠনে বিএনপি তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে’

  • আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে। বিচারপতি কে এম হাসানের নাম উল্লেখ করে তিনি বলেন, তিনি বিএনপির দলীয় লোক। কারণ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

কাদের আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতি আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বিএনপি দলীয় ইসি গঠন করেছিলেন।

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসি গঠন নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইসি গঠন নিয়ে সরকারের কোন ইচ্ছা নেই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোন সমর্থকের নাম থাকবে না সে ব্যাপারে তারা নিশ্চিত। বিএনপি মনে করে বিএনপির লোক বসালেই সেটা নিরপেক্ষ হয় উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট আওয়ামী লীগ বা বিএনপির লোক দিয়ে ইসি গঠন না করে নিরপেক্ষ লোক দিয়ে তা গঠন করবেন বলে আমরা প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সার্চ কমিটি গঠনে বিএনপি তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে’

আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭