ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাবির আমীর আলী হলে চুরির অভিযোগে আটক ১

  • আপডেট সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হলে চুরির অভিযোগে এক চোরকে হাতে নাতে ধরেছে হল শাখা ছাত্রলীগ ও আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে হল প্রাধ্যক্ষর উপস্থিতিতে ওই চোরকে পুলিশে সোপর্দ করা হয়। ওই চোরের নাম শহিদুল ইসলাম (৪০)। পিতা মৃত আজিজ। নগরীর মতিহার থানার ডাসমারি এলাকার বাসিন্দা।

হল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে হলের ৩২৮ নং রুমে জানালার ফাঁক দিয়ে টেবিলের উপর থাকা ল্যাপটপ (এইচপি কোর আই ফাইভ), স্যামস্যাং গ্যালাক্সি মোবাইল চুরি করার চেষ্টা করে। যার মূল্য প্রায় ৭০,০০০ টাকা। চুরি করার সময় হলের শিক্ষার্থীরা তাকে দেখে ফেলে। এসময় সে ছাদের উপর থেকে লাফ দিলে নিচে পড়ে যায়। কিছু আবাসিক শিক্ষার্থীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর হল প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি হেফাজতে দেওয়া হয়। ওই ঘটনায় রাতেই বাদী হয়ে হল প্রাধ্যক্ষ মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড.আমিনুল ইসলাম বলেন, ‘রাতে হলে চুরি করতে আসলে আবাসিক শিক্ষার্থীরা চোরকে হাতে নাতে ধরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে সোপর্দ করি। পরে আমি বাদী হয়ে ৭০ হাজার টাকার একটি লিখিত অভিযোগ দায়ের করেছি’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির আমীর আলী হলে চুরির অভিযোগে আটক ১

আপডেট সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮