ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নরসিংদীতে গণপিটুনিতে দুধর্ষ ডাকাত নিহত

  • আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / 416
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে ঢাকা-মঠখোলা সড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে যাত্রী সাধারণের গণপিটুনিতে দুধর্ষ ডাকাত ছিদ্দিক মিয়া (৩৫) নিহত হয়েছে। ২২ ফ্রেবুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বীর আহম্মদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। বিগত সময়ে পৃথক ডাকাতির মামলায় ১৭ বছরের দ-প্রাপ্ত পলাতক আসামী নিহত দুধর্ষ ডাকাত ছিদ্দিক মিয়া একই উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সত্রে জানা যায়, সম্প্রতি মনোহরদী উপজেলার চালাকচর, সাগরদী ও বিভিন্ন এলাকাসহ ঢাকা-মঠখোলা সড়কে যাত্রীবাহী পরিবহণে ডাকাতি সংঘটিত হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা-মঠখোলা সড়কের বীর আহম্মদপুর এলাকায় ৭/৮ জনের আগ্নেয়াস্ত্রধারী ডাকাতদল সড়কে গাছ ফেলে যাত্রীবাহী পরিবহনের গতিরোধ করে ডাকাতি করছিল। এ সময় রাস্তায় চলাচলকারী জনৈক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ শেষে মোবাইল ফোনে এলাকাবাসীকে অবহিত করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে নিয়ে ডাকাতদের ধাওয়া করে। স্থানীয় জনসাধারণ ও যাত্রীদের ধাওয়াকালে ডাকাত দলের অপর সদস্যরা পালাতে সক্ষম হলেও দুধর্ষ ডাকাত সিদ্দিক মিয়া আটক হয়। এ সময় জনসাধারণের গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার এস.আই. জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল হতে নিহত দুধর্ষ ডাকাত ছিদ্দিক মিয়ার লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মনোহরদী থানার ওসি (তদন্ত) শাফায়েত হোসেন পলাশ জানায়, সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ১৮/২২। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে গণপিটুনিতে দুধর্ষ ডাকাত নিহত

আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮