চট্টগ্রামে দুই লাখ টাকার বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৫:৫৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / 356
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় মাদক বেচাকেনার সময় ৩০ বোতল বিদেশি মদ ও ৮১ ক্যান বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পতেঙ্গা থানার নেভাল রোডে র্যাব-৭ এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তুহিন স্টোরে অভিযান চালিয়ে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা পাড়ার জালাল সারাংয়ের বাড়ির মো. আলী হোসেনের ছেলে মো. হারুন (৩৭), সন্ধীপের গাছুয়ার আব্দুল কাদেরের ছেলে মো. মনির হোসেনকে (৪৭) আটক করা হয়। পরে দোকানের ভেতর ও পেছনে তল্লাশি করে সুকৌশলে লুকানো ৩০ বোতল বিদেশি মদ ও ৮১ ক্যান বিয়ার উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়। এসব মদ ও বিয়ারের আনুমানিক মূল্য পৌনে দুই লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধার করা মদ-বিয়ার সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

























