ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

রাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি আদিব সম্পাদক রনি

  • আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিবকে সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মুস্তাফিজ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন রাবিসাসের সদ্য বিদায়ী উপদেষ্টা এমএ সাঈদ শুভ। সোমবার নব-গঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালেকীন আহমেদ (বাংলা ট্রিবিউন) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোস্তাফিজ মিশু (চ্যানেল নাইন ও আলোকিত বাংলাদেশ), আবু জাফর (রেডিও পদ্মা), যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান (ইত্তেফাক ও রাইজিংবিডি), সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি (নিউ নেশন), কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু (জাগো নিউজ২৪.কম), দপ্তর সম্পাদক সাইদ হাসান রাজ (এসবিসি৭১.কম), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ (মানবজমিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালহা তারেক (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (দৈনিক সানশাইন ও প্রিয়.কম), কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিশির মাহমুদ (প্রতিদিনের সংবাদ), কার্যনির্বাহী সদস্য-১ সাইফুল ইসলাম (নাগরিককণ্ঠ) ও কার্যনির্বাহী সদস্য-২ শাহরিয়ার শুভ (নিউজ বাংলাদেশ.কম)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম, সদ্য বিদায়ী সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাবি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রাবি ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি আদিব সম্পাদক রনি

আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭