ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে কোটি টাকার হীরা ও স্বর্ণালংকারসহ যাত্রী আটক চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠালেন আদালত ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি ঘোষণা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তি পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ লালমোহনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি ঘোষণা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে

  • আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব দীর্ঘদিনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ আরও প্রকট হয়েছে। অবমূল্যায়নের অভিযোগ তুলে কোণঠাসা হয়ে পড়া একদল নেতাকর্মী সম্প্রতি নিজেরাই পৃথক আহ্বায়ক কমিটি গঠন করেন। এই ধারাবাহিকতায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্য নিয়ে এবার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১২ অক্টোবর সোমবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এসব কমিটি ঘোষণা করা হয়। নতুন ঘোষিত তালিকায় সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান জাহাঙ্গীর আলম। একই সঙ্গে পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল পৌর এলাকার নয়টি ওয়ার্ডের কমিটির তালিকা প্রকাশ করেন। এই আয়োজনে উপজেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দীন সেন্টু সরদার, পৌর সদস্যসচিব আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা নতুন কমিটির নেতাদের স্বাগত জানিয়ে ঐক্যের স্লোগান দেন।

নতুন কমিটি ঘোষণা করা নেতাকর্মীরা জানান, বছরের পর বছর তারা দলের জন্য নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু দুঃসময়ে তাদের মূল্যায়ন না করে সুবিধাবাদী মহলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষা ও সাধারণ কর্মীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে তারা নতুন কমিটি করতে বাধ্য হয়েছেন। এর আগে গত ৩০ আগস্ট অবমূল্যায়িত নেতাকর্মীদের পক্ষ থেকে ২৪ সদস্যের উপজেলা কমিটি ও ২২ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে অনুমোদনকারী হিসেবে স্বাক্ষর করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।

উল্লেখ্য, গত ২২ আগস্ট পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। সেই কমিটিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়। পাশাপাশি পৌর কমিটিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর উপজেলা কমিটিতে ৪৮ জন ও পৌর কমিটিতে ৩৭ জন সদস্য যুক্ত করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দফায় দফায় বিক্ষোভ করেন।

এদিকে নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোকে ‘অবৈধ’ ও ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থী’ বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। তিনি বলেন, “দলের বাইরে থেকে নিজেদের সিদ্ধান্তে কে কী করল, তা দেখার প্রয়োজন মনে করি না। আমাদের নেতা তারেক রহমান, প্রতীক ধানের শীষ। যারা এসব কমিটি খেলা খেলছে, তারা দলের কেউ নয়। বিশৃঙ্খলাকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈশ্বরদীতে বিএনপির এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দ্রুত ঊর্ধ্বতন নেতৃত্ব হস্তক্ষেপ না করলে দল বড় ধরনের সাংগঠনিক ক্ষতির সম্মুখীন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি ঘোষণা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে

আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬