ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো গ্লোবাল মানি উইক-২০১৮

  • আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জমকালো আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ মার্চ ২০১৮ ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলে শেষ হয়েছে গ্লোবাল মানি উইক-২০১৮ এর সমাপনী পর্ব।

‘আর্থিক ব্যাপারই ব্যাপার (মানি ম্যাটার্স ম্যাটার)’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী উদযাপিত হওয়া এবছরের গ্লোবাল মানি উইকের সমাপনী পর্বটি সহযোগী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের আলোচনা সভা ও এসিসিএ বাংলাদেশের শিক্ষার্থীদের ‘ব্যবসায় খেলা’ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

সমপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ব্রিটিশ কাউন্সিলের টেকনিক সেন্টার ম্যানেজার ফায়ি নিকোলাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের উপদেষ্টা কে এম হাসান রিপন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত এ গ্লোবাল মানি উইক-২০১৮এর স্পন্সর প্রতিষ্ঠান ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্লোবাল মানি উইকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল চাইল্ড অ্যান্ড ইনফরমেশন ইন্টারন্যাশনাল, ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টার, বিল্ড বাংলাদেশ, নাগরিক টিভি, রেডিও ফূর্তি ও ক্যাম্পাস টিভি।

সমাপনী অনুষ্ঠানে ড. মোঃ সবুর খান বলেন, গ্লোবাল মানি উইকের উদযাপন অব্যাহত থাকবে এবং আগামী বছর আরও অভিনব উপায়ে গ্লোবাল মানি উইক উদযাপন করা হবে। এসময় তিনি গ্লোবাল মানি উইক সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সহযোগি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
গ্লোবাল মানি উইক উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের ভূয়সী প্রশংসা করেন ফায়ি নিকোলাস।

সমাপনী পর্বে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কর্মকান্ড ও আয়োজন অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন কে এম হাসান রিপন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মোঃ মাহমুদুল হাসান বলেন, শিশুদের মধ্যে সঞ্চয় অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম রেজাউল করিম তার বক্তব্যে শিশুদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। সৈয়দ ওয়াসেক মোঃ আলী বলেন, গ্লোবাল মানি উইক উদযাপন করতে সব ধরনের সহযোগিতা নিশ্চি করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

সাত দিনের এই উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও তারুণ সংগঠনের ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী ব্যাংকিং, সঞ্চয়, কর্মসংস্থান, উদ্যোক্তাবৃত্তি ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারনা লাভ করেছেন। এছাড়াও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষ এই গ্লোবাল মানি উইকের সঙ্গে জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো গ্লোবাল মানি উইক-২০১৮

আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮