ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রাম শহরে ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীতে ‘মাদক ব্যবসায়ীদের’ হাতে সাইফুল আলম রাকিব (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। ২ এপ্রিল সোমবার দিনগত রাত একটার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় আলিয়া স্টোর বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত সোয়া একটার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফুল আলম রাকিবকে জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের বড় ভাই শহিদুল আলম জুয়েল জানান, রাকিব রাতে পাড়ার দোকানে গিয়েছিল কিছু সওদা করতে। এ সময় চারজন যুবক তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। একটি ছোট ছেলে আমাদের বাসায় খবর দিলে আমরা দৌড়ে যাই। রক্তাক্ত ভাইকে উদ্ধার করে চমেকে আনি। কিন্তু বাঁচাতে পারলাম না।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। ছোটবেলা থেকে তারা বাকলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় থাকছেন। রাকিব দর্জির কাজ করত। তার সঙ্গে কারও শত্রুতা নেই। তারপরও কেন মাদক ব্যবসায়ীদের টার্গেট হলো বুঝে আসছে না। ভাইয়ের খুনিদের গ্রেফতার ও বিচারের জন্য বাকলিয়া থানায় মামলা করবেন বলে জানান শহিদুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম শহরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮