ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শাহ আমানতে বিমানের শৌচাগার থেকে ৪৫টি সোনার বার উদ্ধার

  • আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: সৌদি আরব থেকে চট্টগ্রাম আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসা একটি উড়োজাহাজের শৌচাগারে পাওয়া গেছে ৪৫টি সোনার বার। তবে কে বা কারা সোনার বারগুলো শৌচাগারে রেখে গেছে তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
১৯ মে শনিবার দুপুরে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশী চালিয়ে সোনার বারগুলো পাওয়া যায়। এসব সোনার বারের ওজন ৫ কেজি ২৬৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান তথ্যটি নিশ্চিত করেন। মালিকবিহীন হওয়ায় স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে জানিয়ে বিমানের ফ্লাইটটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে বলে জানিয়েছে কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহ আমানতে বিমানের শৌচাগার থেকে ৪৫টি সোনার বার উদ্ধার

আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮