ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারে র‌্যাবের সাথে‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

  • আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ   কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া বাজার এলাকায় র‌্যাব-৭ এর চেকপোস্টে তল্লাশিকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ৪ টি দেশি-বিদেশি পিস্তলসহ ২ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ আগষ্ট) সকাল পৌনে ৭ টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের নাম নিজাম উদ্দিন (৩০) ও রতন রোদ্র (৩১) বলে জানা গেছে। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। এসময় তেলের ট্যাংকার লরি থেকে ৪ লক্ষ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। একটি তেলের লরিতে করে বিপুলসংখ্যক ইয়াবা ও আগ্নেয়াস্ত্র পাচার করছিলেন তারা।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, ভোর থেকে কক্সবাজার- টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় র‌্যাব  চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। সকালে টেকনাফ থেকে আসা একটি তেলের লরিকে থামাতে চাইলে সেটি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে তেলের লরিতে থাকা দুই জন নিহত হন।

পরে তেলের লরি তল্লাশি কওে উদ্ধার করা হয় সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি দেশি এলজি ও বিপুল পরিমাণ গুলি।

তেলের লরিতে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সূত্রে নিহতের নাম জানা গেছে। তেলের লরিটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার হারুন অ্যান্ড ব্রাদার্সের বলেও জানান মেজর মেহেদি হাসান।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি ভারপ্রাপ্ত ) মিজানুর রহমান (তদন্ত)  জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে র‌্যাবের সাথে‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮