ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারে বনকর্মী ও বনদস্যুদের মাধ্যে গোলাগুলি : নিহত ১

  • আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জাধীন মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে বনকর্মী ও বনদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। ২ প্রহরী নিখোঁজ রয়েছে।

শুক্রবার ১৭ আগস্ট সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। আহত ও নিহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
গুলিবিদ্ধদের মধ্যে বনবিভাগের ৯ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। বনপ্রহরি আবদুল মান্নান, আবদুল মতিন, জসিম উদ্দিন ও বিটকর্মকর্তা মামুনের অবস্থা আশংকা জনক।

কক্সবাজার উত্তন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনদস্যুদের পক্ষে নিহত হয়েছেন, মোস্তাক আহম্মদ (৩৭)। এসময় আরো ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার উত্তন বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (স্পেশাল ওসি) মেহেদী হাসান জানান, একদল সশস্ত্র বনদস্যু শুক্রবার সকালে মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কাটছিল। সংবাদ পেয়ে মেহেরঘোনা বনবিটের একদল বনকর্মী ঘটনাস্থলে পৌছেন। এসময় সশস্ত্র বনদস্যুরা বনকর্মীদের লক্ষ করে গুলি ছুঁড়ে এবং ধারালো দা দিয়ে বনকর্মীদের এলোপাতাড়ি কুপায়। জবাবে বনকর্মীরাও গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জন বনকর্মী গুলিবিদ্ধ ও দায়ের কুপে আহত হন। আহত ৭ বনকর্মীদের উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন জানিয়েছেন, গোলাগুলিতে আহত বনদস্যু কক্সবাজার সদরের মেহেরঘোনার এলাকার মোহাম্মদের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭) । তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। বনদস্যুদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। এদের পরিচয় এখনো জানা যায়নি।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ জানান, গুলিবিদ্ধ ও দায়ের কুপে আহত ববনকর্মীদেরকে আশংকা জনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।

তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি জানান, এখনো ২ জন বন প্রহরী নিখোঁজ রয়েছেন।

এদিকে  ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে জেলা সদর হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে বনকর্মী ও বনদস্যুদের মাধ্যে গোলাগুলি : নিহত ১

আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮