ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী গুলাগুলি ৩টি দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১

  • আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 524
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে।

এ সময় ৩ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ মো. সরওয়ার আলম (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে হোয়ানকের বড়ছড়া এলাকায় ঘটেছে এঘটনা।

পুলিশ সুত্রে জানা যায়, অস্ত্র মামলার পলাতক আসামি সন্ত্রাসী সরওয়ার হোয়ানকে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের দমাতে ৪০ রাউন্ড গুলিছুড়ে পুলিশ।

এক পর্যায়ে একটি ব্রীজের নিজে লুকিয়ে থাকা সন্ত্রাসী সরওয়ারকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। আটক সরওয়ার হোয়ানকের বড়ছাড় এলাকার ইজ্জত আলীর ছেলে ও অস্ত্র মামলার আসামি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সরওয়ারকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। তার কাছে থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র ও গুলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী গুলাগুলি ৩টি দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮