ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারি রেজিস্ট্রারের ইন্তেকাল
- আপডেট সময় : ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / 208
বিডিসংবাদ ডেস্কঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারি রেজিস্ট্রার জামিল হোসেন এর পিতা ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি ও বাবুরহাট বিসিক শিল্পনগরীর মুনলাইট প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব আবুল কালাম পাটোয়ারী আজ ১৪ নভেম্বর, ২০১৮ তারিখ মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—————- রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আজ বাদ জোহর চাঁদপুর শহরের জোড়পুকুর আলফালাহ মসজিদে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ী জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারের দূর্গাপুর গ্রামের বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, উপ- উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।




















