ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির সভাপতি পুননির্বাচিত হলেন ড্যাফোডিলের এ কে এম ফজলুল হক

  • আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির  ২০১৯-২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গত ২৫ নভেম্বর পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা এর অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক নভেম্বর ০১, ২০১৩ তারিখ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছেন।

ইতোপূর্বে তিনি পরমানু শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রের পরিচালক ও এক্সিলারেটর ফেসিলিটিজ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরমানু শক্তি কমিশনে তেত্রিশ বছরের  গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিকস্ বিভাগের ফিলিপস রিসার্চ ফেলো এর দায়িত্ব পালন করেন। তিনি পিএইচ ডি, এম ফিল ও মাস্টার্স এর থিসিস নিয়মিত তত্ত্বাবধান করে আসছেন।

প্রকৌশলী ড. এ কে এম ফজলুল হক ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিকস্ এ এমএসসি এবং ২০০২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় (পারমানবিক প্রযুক্তি) পিএইচডি ডিগ্রী লাভ করেন।

১৯৮২ সালে তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্ অব বাংলাদেশ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন লাভ করেন। পেশাগত জীবনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষনের পাশাপশি সম্মেলন, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজনের অভিজ্ঞতাও তাঁর রয়েছে প্রচুর। এ পর্যন্ত তাঁর রচিত এবং প্রকাশিত গবেষণা  পত্রের সংখ্যা ৫৪।

তিনি প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন ‘ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্ অব বাংলাদেশ’এর ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হন। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ  ইলেক্ট্রনিক্স্ সোসাইটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভপাতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ‘এশিয়ান কমিটি ফর ফিউচার এক্সিলারেটর’ এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি ১৯৫৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাটিরা  গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির সভাপতি পুননির্বাচিত হলেন ড্যাফোডিলের এ কে এম ফজলুল হক

আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮