উন্নত বিশ্বে মেডিকেল পণ্যে এগিয়ে ‘জেএমআই’
- আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / 682
বিডিসংবাদ ডেস্কঃ
মেডিকেল পণ্যে বিশ্ববাজারে সাথে তাল মিলিয়ে এগিয়ে আছে ‘জেএমআই’ বলেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর সিদ্ধেশ্বরীর স্কাই সিটিতে জেএমআই সিরিঞ্জেস ও মেডিকেল ডিভাইসেস্ লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিগত ৩০শে জুন ২০১৮’এর সমাপ্ত বৎসরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান এসময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “জেএমআই’র উৎপাদিত পণ্যের গুনগতমান আন্তর্জাতিক পর্যায়ে ভূয়সী প্রসংশা করেছে যা বিশ্বের উন্নত দেশ আমেরিকা ও জাপানকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।”
পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৮ সালের জন্য শতকরা ৩০% (টাকা ৩.০০ প্রতি শেয়ার) চুড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় যা মোট ২১.৬৪ কোটি টাকা লভ্যাংশ হিসেবে সম্মানিত শেয়ারহোল্ডারদেরকে প্রদান করা হয়েছে।
এবারের সিরিঞ্জে যে লভ্যাংশ বন্টন করা হয় তা ছিল শেয়ারহোল্ডারদের মাঝে সন্তোষজনক।
কোম্পানিটির চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান বলেন,” “শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে জেএমআই সিরিঞ্জ এই পর্যন্ত শেয়ারহোল্ডারদের মোট ২১.৬৪ কোটি টাকা লভ্যাংশ প্রদান করে যা এর মধ্য দিয়ে বিগতবারের মত এবারো সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে।“
সাধারন সভা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস পণ্যগুলো আইএসও, সিই মার্কেটিং ইউকেএএস, ইউএল, আইএএফ সার্টিফিকেট অর্জন করে যা ২০১৭-২০১৮’এ কোম্পানীর মোট বিক্রয় ১৫৭.৮৯ কোটি টাকা।
যা বিগত বছরের তুলনায় ৮.২৫ কোটি টাকা বেশী হয়েছে এবং একইসাথে নীট মুনাফা (আয়কর বাদে) ৭.৫৪ কোটি টাকা যা বিগত বছরের তুলনায় ০.০৯ কোটি টাকা বেশী হয়েছে। ২০১৭-২০১৮’সনে (ইপিএস) হয়েছে ৬.৮৬ টাকা যা বিগত বছরে ছিল ৬.৭৮ টাকা অর্থাৎ এখানেও ০.০৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৭-২০১৮’এর (এনএভিপিএস) হয়েছে ৭১.২৭ টাকা যা বিগত বছরে ছিল ৬৭.৬৪ টাকা।
২০১৭-২০১৮ইং সনে আমরা সরকারী কোষাগারে রাজস্ব হিসাবে (আয়কর ও ভ্যাট বাবদ) মোট ৪২.০৯ কোটি টাকা প্রদান করেছে যা বিগত বছরের তুলনায় ২.২১ কোটি টাকা বেশি জমা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক হেমায়েত হোসাইন, আব্দুল হক, পরিচালক জাফর চৌধুরী, কোম্পানি সচিব তারেক হোসাইন খান প্রমুখসহ অতিথিবৃন্দ এবং মিডিয়া সাংবাদিক।
বিডিসংবাদ/এএইচএস





















