ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করবে ডলফিন ও প্রিভিস

  • আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
  • / 483

ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ও সিঙ্গাপুরভিত্তিক ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানি প্রিভিস টেকনোলজি কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করছেন ভন গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর প্যাাট্রিক এনজি ও ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পরিচালক (বিপণন) মনোয়ারুল ইসলাম রিবেল।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে একসাথে কাজ করার ব্যপারে সম্মত হয়েছে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ও সিঙ্গাপুরভিত্তিক ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানি প্রিভিস টেকনোলজি কোম্পানি।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর সোবহানবাগে ডলফিন অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে ভন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর প্যাাট্রিক এনজি ও ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (বিপণন) মনোয়ারুল ইসলাম রিবেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন এর পরিচালক (টেকনিক্যাল) অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, সাইবার সিকিউরিটি সেন্টারের ডেপুটি হেড মোহাম্মদ মারুফ হাসান, হেড অব মাল্টিমিডিয়া শেখ মোহাম্মদ আলাইয়ার ও টিমের সাইবার নিারাপত্তা বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত ভন গ্রুপের সিকিউরিটি কোম্পানি প্রিভিস টেকনোলজি কোম্পানী ১৯৬৫ সালে চীনে মিলিটারি কমিউনিকেশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল। ১৯৮২ সাল থেকে প্রতিষ্ঠানটি ডেটা সিকিউরিটি, সন্ত্রাসবিরোধী ও সাইবার স্পেস সিকিউরিটি কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী কাজ শুরু করে।

সিঙ্গাপুর হেড অফিসের মাধ্যমে বিশ্বব্যাপী নেটওয়ার্ক সিকিউরিটি প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রোডাক্ট, ইন্ডাষ্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করছে।
ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ড্যাফোডিল ফ্যামিলির একটি অঙ্গ প্রতিষ্ঠান। ডলফিন দেশের প্রথম পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে ভন গ্রুপ ও প্রিভিসের পার্টনার হিসেবে কাজ করবে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সাইবার নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করবে ডলফিন ও প্রিভিস

আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯