ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

বুয়েট ‘রোবো কার্নিভাল’র সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

  • আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
  • / 248

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় বুয়েট রোবো কার্নিভাল-২০১৯ এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ডিআইইউ গ্র্যাভিটন’ এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত তৃতীয় বুয়েট রোবো কার্নিভাল-২০১৯ এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ডিআইইউ গ্র্যাভিটন’।

গত ১৮ জানুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন টিম ডিআইইউ গ্র্যাভিটন এর নেতৃত্বে থাকা সৈয়দ মো. ওমর শাঈখ।

সৈয়দ মো. ওমর শাঈখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের ৭ম সেমিস্টারে শিক্ষার্থী।

সকারবট মূলত রোবটদের মাঝে ফুটবল খেলা। দুই দলের পক্ষ থেকে খেলার প্ল্যাটফর্মে রোবটদের ছেড়ে দেয়া হয় এবং বাইরে থেকে এর নিয়ন্ত্রণ করেন দুই দলের প্রতিযোগীরা। এরপর সর্বোচ্চ সংখ্যক গোলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ৭০টি টিমকে পেছনে ফেলে ফাইনাল ম্যাচে ডিআইইউ গ্র্যাভিটন ও মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি টিম পরস্পরের মুখোমুখি হয়।

সেখানে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসা টিমের রোবট করে ১ গোল আর ড্যাফোডিলের টিম করে ৩ গোল। শেষে ৩-১ গোলে বিজয়ী হয় ড্যাফোডিল টিম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

বুয়েট ‘রোবো কার্নিভাল’র সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

আপডেট সময় : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯