ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ফান্ডের জন্য স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / 301

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে ‘ফান্ডের জন্য স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেও সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে ‘ফান্ডের জন্য স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাবিধ শিক্ষার্থী নিজেদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন।
প্রতিযোগিতার প্রথম পর্বে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এ ছাড়া বিচারক হিসেবে আরও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলি শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য অদম্য ইচ্ছা শক্তির প্রয়োজন। ফান্ড সংগ্রহ করা কোনো বিষয় নয়। ভালো ব্যবসায়িক আইডিয়া কখনো ফান্ডের জন্য থেমে থাকে না। তিনি শিক্ষার্থীদেরকে স্টার্টআপ পরিকল্পনার আগে বাজার জরিপ, তথ্য সংগ্রহ, ঝুঁকির তালিকা, বিপণন কৌশল ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করতে আহ্বান জানান।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, শুধু পরিকল্পনা করে বসে থাকলে চলবে না। কাজে নেমে পড়তে হবে। পথে নামলেই পথ চেনা যায়। নানা বাধা বিপত্তি আসবে, সেসব উপেক্ষা করে এগিয়ে যাওয়াই উদ্যোক্তাদের কাজ।
উদ্যোক্তা হতে আগ্রহী শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ৫৬জন শিক্ষার্থী তাদের আইডিয়া উপস্থাপনের সুযোগ পান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ফান্ডের জন্য স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯