ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

  • আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • / 396
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:  দাম্পত্য কলহের জেরে চট্টগ্রাম নগরীতে ডা. মোস্তফা মোরশেদ আকাশ (৩১) নামে এক তরুণ চিকিৎসক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারী)ভোর পাঁচটার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসায় এঘটনা ঘটে। ডা. আকাশ জেলার চন্দনাইশ উপজেলার বরকল বাংলাবাজার এলাকার মৃত আবদুস সবুরের ছেলে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের (১৩ নম্বর ওয়ার্ড) চিকিৎসক ছিলেন।।  নিজ বাসায় ইন্সুলিন পূশ করে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ডা. আকাশকে সকালে তার ভাই নেওয়াজ মোরশেদ চান্দগাঁও আবাসিকের বাসা থেকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন আমরা জানতে পেরেছি স্ত্রীর উপর অভিমান করে আকাশ ইন্স্যূলিনের সাহায্যে আত্মহত্যা করেছেন।  লাশ মর্গে রাখা হয়েছে।
মৃত্যুর আগে ডা. আকাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে স্ট্যাটাস, ছবি ও ভিডিও দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনাবলি তুলে ধরেন। তার সর্বশেষ স্ট্যাটাস ছিল ‘ভাল থেক আমার ভালবাসা তোমার প্রেমিকদের নিয়ে।’
ডা. মোস্তফা মোরশেদ আকাশ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘আমার সাথে তানজিলা হক চৌধুরী মিতুর ২০০৯ সাল থেকে পরিচয়। প্রচন্ড ভালবাসি ওকে। ও নিজেও আমাকে অনেক ভালবাসে। আমরা ঘুরে বেড়াই, প্রেম করে বেড়াই। আমাদের ভালবাসা কম বেশি সবাই জানে। অনেকে বউ পাগলাও ডাকত। আমিতো বেঁচে থেকেও মৃত হয়ে গেলাম। তারপর ক্ষমা চাইল শবে কদরের রাতে, কান্না করে পা ধরে আর কখনো এমন হবে না। আমিও ক্ষমা করে দিয়ে ১ বছর ভালভাবেই সংসার করলাম। তারপর ও দেশের বাইরে আমেরিকা গেল। মাঝখানে একবার ঈদ পালন করতে আসল, সেপ্টেম্বরে ২০১৮ আবার চলে গেল ইউএসএমএলই এর প্রিপারেশন নিচ্ছিল সাথে ফেব্রুয়ারিতে ২০১৯ এ আমার ইউএসএ যাওয়ার কথা। আমি বারবার বলছি আমাকে ভাল না লাগলে ছেড়ে দাও কিন্তু চিট কর না মিথ্যা বল না।”
তার ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাস সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে তানজিলা হক মিতু নামের একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ২০১৬ সালে তারা বিয়ে করেন। বিয়ের আগে পরে অন্য তরুনের সাথে মিতুর সম্পর্ক থাকার বিষয়ে দু’জনের সম্পর্কে টানাপোড়ে সৃষ্টি হয়। স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার পরও দীর্ঘ প্রচেষ্ঠায় স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে আকাশ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে সর্বশেষ স্ট্যাটাসে উল্লেখ করেছে আকাশ। স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য তার বউকে দায়ী করে আকাশ বলেছে তাকে আমি ১০০% ভালোবেসেছি।
পারিবারিক সুত্রে জানা গেছে, আত্মহত্যার আগে ভোর ৪টা ৫০ মিনিটে স্ত্রীর সাথে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ‘ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকাদের নিয়ে’ এই এক লাইনের সর্বশেষ স্ট্যাটাস দেন। ৪টা ২৬ মিনিটে স্ত্রীর আরো কিছু ঘনিষ্ট্য মুহুর্তের ছবি শেয়ার করে এবং স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্কের কথা উল্লেখ করে নিজে আত্মহত্যা করার ঘোষনা দেন ডা. আকাশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশর বলেন স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে আকাশ আত্বহত্যা করেছে। স্ত্রীর পরকিয়া কিনা অন্য কিছু রয়েছে আমরা বিষয়টি তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯