সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের নিরীক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
- / 263
বিডিসংবাদ ডেস্কঃ ইসলামী ব্যাংক ট্রেনিং এ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)’র উদ্যোগে ‘ইফেক্টিভ অডিট কনডাকশন এ্যান্ড কমপ্লায়েন্স ইন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ শীর্ষক কর্মশালা ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার আইবিটিআরএ হল রুমে উদ্বোধন করা হয়।
ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাইরেক্টর হেলাল আহমদ চৌধুরী।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান ও মো. রাজা মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।
সপ্তাহব্যাপী কর্মশালায় ব্যাংকের ইন্টারন্যাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স উইংয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
বিডিসংবাদ/এএইচএস

























