ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

  • আপডেট সময় : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন। তার বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী।

দুর্ঘটনার পর থেকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গুলশান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

আপডেট সময় : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯