ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ভদ্র ও শিক্ষিতদের নিয়ে আ’ লীগের কমিটি করতে হবে

  • আপডেট সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভদ্র ও শিক্ষিত লোকদের নিয়ে আওয়ামী লীগের কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করতে হবে। যারা অভিমান করে দূরে সরে গেছে তাদের দলে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব হবে।

শুক্রবার সকালে উত্তরাঞ্চলে সফরের শুরুতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় জেলার সকল কমিটি পূর্ণাঙ্গ করার ওপর গুরুত্বারোপ করে নিজের পছন্দের লোককে নয়, দলের ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে কমিটি করার তাগিদ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পকেট কমিটি না করে, নিজ নিজ এলাকায় গিয়ে ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করুন। মনে রাখবেন, বাগানের ফুল শুকিয়ে যায় কিন্ত ভালবাসার ফুল কখনও শুকায় না। তাই কর্মীদের ভালবাসা আদায়ের চেষ্টা করুন।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মাঠে নামে না, ঘরে বসে শুধু নালিশ করে। বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) শুধু বলে কোরবানির পরে, পরীক্ষার পরে, এ বছর নয়, সামনের বছর আন্দোলনের জন্য মাঠে নামব। কিন্তু মাঠে নামে না। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামতো তবুও বলতাম তারা মাঠে আছে।

দলের নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে। মঞ্চের লোক কমান। অন্যথায় দল ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে। আসুন অন্য কাউকে নয়, শেখ হাসিনাকে নেতা মেনে তার নেতৃত্বে দল করি। তাহলেই দল ও দেশের ভালো হবে, দেশও এগিয়ে যাবে, উন্নয়নও হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত পথসভায় সিরাজগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান বক্তব্য দেন।

এসময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভদ্র ও শিক্ষিতদের নিয়ে আ’ লীগের কমিটি করতে হবে

আপডেট সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭