ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মমপ্রেনিউর কর্মসূচির সনদ প্রদান

  • আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • / 192

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের (বিএসডিআই) বাস্তবায়নে ‘মমপ্রেনিউর: এবার মায়েরা হবে স্বাবলম্বী’ কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠানে সফল কোর্স সম্পন্নকারী নারীর হাতে সনদ তুলে দিচ্ছেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের (বিএসডিআই) বাস্তবায়নে ‘মমপ্রেনিউর: এবার মায়েরা হবে স্বাবলম্বী’ কর্মসূচির সমাপনী ক্লাস ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান সমাপনী ক্লাস পরিচালনা করেন এবং ক্লাস শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলভাবে কোর্সসম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন।

ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম (অব), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী পরিচালক কে এম পারভেজ ববি।

প্রধান অতিথির বক্তব্যে ফারহানা এ রহমান বলেন, নারীরা ইচ্ছা করলেই স্বাবলম্বী হতে পারেন। তাদের সামনে এখন অনেক সুযোগ রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়ে রেখেছে। নারীদের দরকার শুধু প্রচ- ইচ্ছাশক্তি।

ফারহানা এ রহমান আরও বলেন, সমাজ ও পরিবারের বিভিন্ন স্তর থেকে বাধা, সমালোচনা ও কটুক্তি আসবেই। কিন্তু সেসব নেতিবাচক বিষয়গুলোকে আমলে না নেওয়ার আহ্বান জানান তিনি। ফারহানা এ রহমান নিজের ব্যক্তিজীবনের উদাহরণ দিয়ে বলেন, আপনাদের মতো আমারও সমাজ, সংসার, স্বামী, শ্বাশুড়ি, ছেলে-মেয়ে সবই আছে। তারপরও সবকিছু সামলে আমি উদ্যোক্তা হয়েছি। আমি যদি পারি আপনারা কেন পারবেন না? এসময় তিনি নারীদেরকে নিজের দক্ষতা খুঁজে বের করে তাকে ব্যবহার করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, বাধা আসলে কোনো বাধাই বাধা নয়, যদি সে বাধাকে আপনি উপভোগ করতে পারেন। আপনি আপনার আগ্রহের কাজ খুঁজে বের করুন, তার পেছনে দীর্ঘদিন লেগে থাকুন এবং সৎ থাকুন, দেখবেন কোনো বাধাই আপনাকে টলাতে পারছে না।

বাংলাদেশকে একটি অপার সুযোগের দেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সুযোগ খুঁজে বের করুন, সুযোগের সঙ্গে দক্ষতা ও উদ্ভাবনী শক্তি যোগ করুন, সফলতা আপনার পায়ে এসে লুটাবে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ‘মমপ্রেনিউর: এবার মায়েরা হবে স্বাবলম্বী’ কর্মসূচির ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্স শুরু হয়। আজ সমাপনী ক্লাসের পর ৪০জন সফল কোর্স সম্পন্নকারী নারীর হাতে সনদ তুলে দেওয়া হলো। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে এই কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ। এখন চলছে ২য় ব্যাচের রেজিস্ট্রেশন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মমপ্রেনিউর কর্মসূচির সনদ প্রদান

আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯