ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ‘এসিডি এমবিএ’ চালু

  • আপডেট সময় : ০৭:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • / 216

‘এশিয়া কোঅপারেটিভ ডায়ালগ (এসিডি)’-এর সদস্যভুক্ত ৬ টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘এসিডি এমিবএ’ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহামেদ বিন আব্দুল রহমান আল থানি উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিডিয়া ডেস্ক

এশিয়ার প্রভাবশালী সংগঠন ‘এশিয়া কোঅপারেটিভ ডায়ালগ (এসিডি)’-এর সদস্যভুক্ত ৬ টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘এসিডি এমিবএ’ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১ মে (বুধবার) কাতারের রাজধানী দোহায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহামেদ বিন আব্দুল রহমান আল থানি উপস্থিত ছিলেন। এসময় তিনি ১৬তম এসিডি মন্ত্রীপরিষদ বৈঠকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসোগুলু, ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জেণারেল বিজয়কুমার সিং, মালয়েশিয়ার পরাষ্ট্র মন্ত্রী দাতো’ সাইফুদ্দিন বিন আবদুল্লাহ, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আহমেদ, মহাপরিচালক নাহিদ সুমন এবং এসিডিভুক্ত ৩৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিডির মহাসচিব বানডিৎ লিমসচুন। উচ্চপর্যায়ের এই বৈঠকে এশিয়ার দেশগুলোর শীর্ষনেতারা অংশ নেন এবং বৈশ্বিক শিল্পদূষণ, জনসংখ্যা সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

চুক্তি অনুযায়ী এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসিডি এমবিএ চালু হবে। শিক্ষার্থীরা কিছু কোর্স সম্পন্ন করার পর এসিডিভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট স্থানান্তর করতে পারবেন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করা ক্রেডিটসমূহ উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে গৃহীত হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো শিক্ষার্থী যদি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে ২০টি ক্রেডিট সম্পন্ন করেন তবে তিনি বাকি ক্রেডিটগুলো মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, কোরিয়া ইত্যাদি এসিডিভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করতে পারবেন।

এই এসিডি এমবিএ-তে বৈশ্বিক নেটওয়ার্ক, বৈচিত্রপূর্ণ সংস্কৃতি ও শিক্ষা গুরুত্ব পাবে, যা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিম-লে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এসিডি এমবিএ-এর কোর্সগুলো বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষকরা পড়াবেন। এমনকি এসিডিভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা অতিথি অধ্যাপক হিসেবে ক্লাস নেবেন।

এসিডি এমবিএর সহযোগী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটি, ভারতের আরআইএমটি ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুরাবায়া, দক্ষিণ কোরিয়ার ইউহা উইমেন ইউনিভার্সিটি, কম্বোডিয়ার বিল্ড ব্রাইট ইউনিভার্সিটি, রাশিয়ার তোমসক পলিটেকনিক ্ইউনিভার্সিটি, থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটি, ভারতের ট্রান্স ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, ফিলিপাইনের সেইন্ট ম্যারি ইউনিভার্সিটি, ইরানের আল্লামেহ তাবাতাবা ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের আওয়ার লেডি অব ফাতিমা ইউনিভার্সিটি।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ‘এসিডি এমবিএ’ চালু

আপডেট সময় : ০৭:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯