ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের

সোনাগাজীতে ইজি বাইক চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে গলা কেটে ইজি বাইক চালক নুর আলম (৩০) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ জুন শনিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মেহেদী হাসান ওরফে জনি (২০)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মেহেদী হাসান। তিনি বলেছেন, বিয়ে করার জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে নুর আলমের অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে নুর আলমকে গলা কেটে হত্যা করে সে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হুসেন বলেন, নুর আলমকে হত্যার পর মেহেদী হাসান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গয়া বাজার এলাকায় তাঁর ভাইয়ের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান জানতে পারে পুলিশ। গত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এসআই আনোয়ার হুসেন বলেন, মেহেদী হাসানকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে সে ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে । সেখানে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে।

এর আগে ২২ জুন এই ঘটনায় জড়িত সন্দেহে মো. মিনহাজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৯ জুন রাতে সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার থেকে দুই যুবক নুর আলমের অটোরিকশা ভাড়া করে মিয়াজিঘাট এলাকায় যান। পথিমধ্যে গাড়িতে উঠেন মো. মিনহাজ। চরমজলিশপুর ইউনিয়নের মিয়াজিঘাট এলাকায় পৌঁছালে নুর আলমের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেন তাঁরা। ব্যর্থ হলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রাতে নুর আলমের বাবা বগাদানা

ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ভূঞা বাড়ির নুর নবী বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ইজি বাইক চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯