ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • / 289

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (ডিআইইউজিসিপিসি) যৌথ আয়োজনে ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’ এ চ্যাম্পিয়ন জাকারিয়া হোসেন ফয়সাল এর হাতে ট্রফি তুলে দিচ্ছেন এসিএম-আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের বিচারক শাহরিয়ার মনজুর ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (ডিআইইউজিসিপিসি) যৌথ আয়োজনে ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’ গত শুক্রবার (২ আগস্ট) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে (স্থায়ী ক্যাম্পাস, প্রধান ক্যাম্পাস ও উত্তরা ক্যাম্পাস) একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৪৫৪জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যার মধ্যে প্রধান ক্যাম্পাসে ২৬৯জন, স্থায়ী ক্যাম্পাসে ১২৬জন এবং উত্তরা ক্যাম্পাসে ৫৯জন অংশ নেন। মোট প্রতিযোগীর শতকরা ৭৬ ভাগ ছেলে এবং ২৪ ভাগ মেয়ে ছিলেন।
প্রতিযোগিতা চলার সময় প্রতিযোগিতাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম কায়কোবাদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও এসিএম-আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের বিচারক শাহরিয়ার মনজুর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম কায়কোবাদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক ও জিসিপিসির আহ্বায়ক হাসনা হেনা, জ্যোষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম, প্রতিযোগিতার বিচার পরিচালক তারিফ এজাজ প্রমুখ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জাকির হোসেন ফয়সাল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি ডিসিএল এল-৩০ স্মার্ট ফোন এবং ট্রফি। এছাড়া প্রথম রানার আপ হয়েছেন মো. রাইয়ান হোসেন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মো. শাহ হাবিবুল ইমরান।
সেরা প্রোগ্রামার হয়েছেন মো. আবদুর রউফ নিরব। তিনিও পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ডিসিএল এল-৩০ স্মার্ট ফোন এবং ট্রফি। এ প্রতিযোগিতায় সেরা গার্ল প্রোগ্রামার হয়েছেন কানিজ ফাতেমা মিম। এছাড়া তিনটি ক্যাম্পাস থেকে সেরা তিনজন প্রোগ্রামার পুরস্কার হিসেবে পেয়েছেন একটি পেনড্রাইভ এবং ৪র্থ থেকে ১০ম অবস্থানকারী প্রত্যেকে পেয়েছেন একটি ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন সনদ। প্রতিযোগিতার পুরস্কার স্পন্সর করেছে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড (ডিসিএল)।

সেরা ১০ বিজয়ীরা হলেন:
১. জাকারিয়া হোসেন ফয়সাল
২. মো. রাইয়ান হোসেন
৩. মো. শাহ হাবিবুল ইমরান
৪. মো. শামীম আলম
৫. মো. ইরফানুল ইসলাম ভু্ইঁয়া
৬. নুসরাত উল্লাহ
৭. এম তারিক রাফিদ শাদ
৮. মো. জাহিদুল ইসলাম সুমন
৯. মেহেদী হাসান জয়
১০. মো. আলিফ বাবু।

বিডিসংবাদ/ এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯