জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ্য
- আপডেট সময় : ০৭:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
- / 287
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হকের নেতৃত্বে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
মিডিয়া ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হকের নেতৃত্বে একটি দল ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চেধৈূরী, এলাইড হেলথ সায়েন্স অনুষদের ডীন প্রফেসর আহমেদ ইসমাইল মোস্তফা, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, জনসংযোগ বিভাগের পরিচালক আবু তাহের খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উধ্বৃতন কর্মকতা বৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস



















