ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘অল স্টার ড্যাফোডিল’

  • আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • / 295

এমআইএসটি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘অঙ্কুর ২০১৯’ এ দলীয় সংস্কৃতি বিভাগে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘অল স্টার ড্যাফোডিল’।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

এমআইএসটি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘অঙ্কুর ২০১৯’ এ দলীয় সংস্কৃতি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘অল স্টার ড্যাফোডিল’। গত শনিবার (২১ সেপ্টেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে অল স্টার ড্যাফোডিল।

এমআইএসটির যন্ত্রকৌশল অনুষদের ডিন এয়ার কমোডোর মোঃ আব্দুস সালাম, বিপিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হামিদুজ্জামান খান, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন, চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল, কার্টুনিস্ট মোরশেদ মিশু, অভিনেত্রী তমা মির্জা, সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ ও চিত্রগ্রাহক রিফাত ইকবাল।

প্রতিযোগিতায় অল স্টার ড্যাফোডিল দল ‘সত্তা’ শিরোনামে দলীয় নাটক পরিবেশন করে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী ফয়সাল। এতে দ্বৈতসত্তার একজন মানুষের পরিচয়সংকটের গল্প উঠে আসে এই পরিবেশনার মাধ্যমে। এ গল্প ভীষণ অস্বস্তিকর। বদ্ধ কোনো সমাজে এ গল্প বলা যায় না। কারণ এই সমাজ এই গল্প সহজে মেনে নিতে পারে না কিন্তু গল্পটি বলতেই হবে তাঁকে; ছেলেটিকে কিংবা ছেলের শরীরধারী মেয়েটিকে।

পরিবেশনার শুরুতে বালির নাচ আর আদির গান সবাইকে মুগ্ধ করেছে। বাবু মশায়ের চরিত্রে মুশফিকের সংলাপে দর্শক মজেছে, আর শশীর গানের দরদে মন ভিজিয়েছে পুরো হলের দর্শককে। শেষে ফাহিমের সুরে কেঁদেছে দর্শকমহল।

প্রতি বছর এমআইএসটি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে। এ বছর সারা দেশের ৪০ টি বিশ্ববিদ্যালয় ও ২০ টি কলেজ থেকে প্রায় ১২০০ শিক্ষার্থী নাচ, গান, অভিনয়, গল্প পূরণ, কথোপকথনসহ মোট ১১টি সেগমেন্টে অংশ গ্রহণ করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘অল স্টার ড্যাফোডিল’

আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯