ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ড্যাফোডিলে “ক্যারিয়ার ইন জাপান এক্সপো” আগামী ৫ অক্টোবর শুরু

  • আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • / 189

ড্যাফোডিল পরিবারের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সির উদ্যোগে “ক্যারিয়ার ইন জাপান এক্সপো” উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

অতিসম্প্রতি জাপানের শ্রমবাজারে বাংলাদেশেীদের রিক্রুটিং প্রক্রিয়া সহজতর ও উম্মুক্ত করছে জাপান সরকার। আর এ সুযোগকে কাজে লাগাতে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশীদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষে ড্যাফোডিল পরিবারের একটি সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সির উদ্যোগে আগামী ৫ অক্টোবর (শনিবার) দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে “ক্যারিয়ার ইন জাপান এক্সপো”।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টার (সিডিসি), স্কিল জবস্ ও ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড, বিএসডিআই, দীপ্তি এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে দিনব্যাপী এ এক্সপো’র আয়োজন করা হচ্ছে।

আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে “ক্যারিয়ার ইন জাপান এক্সপো” এর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্সটিটিউট অব ল্যাংগুয়েজ এর পরিচালক এ এস এম হুমায়ুন মোর্শেদ, দীপ্তি’র নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, ড্যাফোডিল জাপান আইটির জাপানী ভাষা প্রশিক্ষক হিকারু তুসুরুমারু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, জাপান ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক দক্ষ জনবল নেবে। এই সুযোগের সদ্ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ১১টি বেসরকারি প্রতিষ্ঠানকে জাপানে জনশক্তি প্রেরণের জন্য লাইসেন্স প্রদান করেছে, যার মধ্যে ‘গ্লোবাল রিক্রুটিং এজেন্সি’ একটি অন্যতম প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় যে, বাংলাদেশের তরুণদেরকে জাপানে ক্যারিয়ারের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এই ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে। এই এক্সপোর মাধ্যমে জাপানে চাকরি প্রত্যাশী বাংলাদেশের তরুণরা জাপানি কোম্পানিগুলোর নিয়ম কানুন, কাজের ধরণ, কী কী দক্ষতা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, জাপানের সংস্কৃতি, জীবনযাপন ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। জাপান সাধারণত দুই ধরনের প্রোগ্রামের মাধ্যমে লোকবল নিয়োগ করবে–১) টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম এবং ২) স্পেশালাইজড স্কিল ওয়ার্কফোর্স।

ক্যারিয়ার এক্সপোটি আগামী ৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে “ক্যারিয়ার ইন জাপান এক্সপো” আগামী ৫ অক্টোবর শুরু

আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯