ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বুয়েটের হলে ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

  • আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হল থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার ও সহপাঠীদের দাবি, আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাধারণ ছাত্র ও কর্তৃপক্ষ ফাহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

সহপাঠীরা বলছে, গতকাল রাত আটটার দিকে শের-ই বাংলা হলের এক হাজার ১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা, ২ হাজার ১১ নম্বর রুমে নিয়ে তাকে পিটানো হয়। পরে শের-ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়িতে আবরারকে পড়ে থাকতে দেখেন তারা।

এ ব্যাপারে বুয়েটের ডাক্তার মাসুক এলাহী বলেন, ‘অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শের-ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা ফাহাদকে হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি তিনি। এদিকে এ বিষয়ে বুয়েট কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেননি।

এদিকে হলের ভেতরে ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ ১২টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে এই বিক্ষাভ মিছিল রাজু ভাস্কর্য থেকে বুয়েট অভিমুখে যাত্রা করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

বুয়েটের হলে ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯