ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবরার হত্যার প্রতিবাদে ডাকসু ভিপির নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে কয়েকশো শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। সোমবার দুপুরে ডাকসুর ভিপি নুরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকশ শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন।

এদিকে বুয়েক শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে সোমবার বুয়েট শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুত্তাকিম ফুয়াদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।

চকবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন জানান, আবরারের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার ভোররাত ৩ টার দিকে বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদের (২১) লাশ উদ্ধার করে পুলিশ। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

আবরার হত্যার প্রতিবাদে ডাকসু ভিপির নেতৃত্বে বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯