ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

শিক্ষা প্রযুক্তির উন্নয়নে কাজ করবে ড্যাফোডিল ও মিলেনিয়াম

  • আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 200

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও মিলেনিয়াম অ্যাট এডু সাসটেইনেবল এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারিও ফ্রাঙ্কো নিউইয়র্কে অনুষ্ঠিত সাসটেইনেবল এডুকেশন মিটিং-২০১৯ এ পরস্পরের সাথে সম্পাদিত চুক্তি বিনিময় করছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, নেতৃত্ব দক্ষতা উন্নয়ন ও শিক্ষা প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মিলেনিয়াম অ্যাট এডু সাসটেইনেবল এডুকেশন এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত সাসটেইনেবল এডুকেশন মিটিং-২০১৯ এ সম্পাদিত এই সমঝোতা স্মারকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও মিলেনিয়াম অ্যাট এডু সাসটেইনেবল এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারিও ফ্রাঙ্কো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর পাশাপাশি ড. মো. সবুর খান জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী সপ্তাহে সাসটেইনেবল এডুকেশন মিটিং-২০১৯ এ মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

এই সমঝোতা স্বাক্ষরের অধীনে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে ‘সাসটেইনেবল অ্যাট এডু প্রজেক্ট’ এর উন্নয়নে কাজ করবে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদির আয়োজন করবে।

মিলেনিয়াম অ্যাট এডু সাসটেইনেবল এডুকেশন একটি বহু অংশীজনের প্রতিষ্ঠান। এটি বিশ্বের বেশ কয়েটি বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে থাকে।

অপরদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যায়। এটি ২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

শিক্ষা প্রযুক্তির উন্নয়নে কাজ করবে ড্যাফোডিল ও মিলেনিয়াম

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯