ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন নাইজেরিয়ার হাইকমিশনার

  • আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • / 204

নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর আমন্ত্রণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নাইজেরীয় স্নাতক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালে নিযুক্ত নাইজেরিয়ার হাইকমিশনার মেজর জেনারেল (অব.) ক্রিস সানডে এজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর আমন্ত্রণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালে নিযুক্ত নাইজেরিয়ার হাইকমিশনার মেজর জেনারেল (অব.) ক্রিস সানডে এজ।

গত শনিবার (১৯ অক্টোবর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নাইজেরীয় স্নাতক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি যোগদান করেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মো. মারুফ চৌধুরী, ভারতে অবস্থিত নাইজেরিয়া হাইকমিশনের ডেপুটি ডিফেন্স অ্যাডভাইজার স্কোয়াড্রন লিডার সুলেইমান বাবা সুলেইমান, নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক, সদ্য মনোনয়নপ্রাপ্ত নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাম্বাসেডর ও নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ওসমান মোহাম্মদ থমসু প্রমুখ।

অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) ক্রিস সানডে এজ বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এসে নিজ দেশের এতগুলো ছেলেমেয়েকে দেখে আমি সত্যিই অভিভূত। নাইজেরিয়ার তরুণ ছেলেমেয়েরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং তারা সারাবিশ্ব থেকে জ্ঞান আহরণ করে নাইজেরিয়াকে আরও উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশংসা করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার। শিক্ষাদান পদ্ধতিও আন্তর্জাতিক মানের।

এখানে নাইজেরিয়ার শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পাচ্ছে জেনে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন নাইজেরিয়ার হাইকমিশনার

আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯