ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / 236

কেক কেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ভুবন চন্দ্র বিশ্বাস ও বিভাগীয় প্রধান মাজবুব পারভেজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

নাচ, গান, অভিনয়, আলোচনা ও কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল রোববার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যঙ্কুয়েট হলে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা চৌধুরী, ব্যবসায় ও উদ্যোক্তা অনুষদের ডিন ড. মাসুম ইকবাল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য মো. জামিউল আহমেদ, বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ব্যবস্থাপক (ফুড সেফটি) জাফর আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের হেড অব হসপিটালিটি ম্যানেজমেন্ট এহসানুল হালিম খান, বেঙ্গল বইয়ের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এ আর এম আখতার হোসেন, প্লাটিনাম হোটেলের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহনাজ রহমান, প্লাটিনাম হোটেলের হেড অব অপারেশন আলমগীর হোসেন, মেরিনো হোটেলের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য সারা পৃথিবী উন্মুক্ত। তাদেরকে বিশ্বমানের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ট্যুরিজম খাতে সফলভাবে ক্যারিয়ার গড়তে হলে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। এজন্য ইংরেজির পাশাপাশি মালয়, জাপানি ও চীনা ভাষা শিখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা শিক্ষার্থীদের সামনে নিজ নিজ অভিজ্ঞতার কথা বলেন এবং এ খাতের প্রবল সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বক্তরা বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে ট্যুরিজম সেক্টর সম্প্রসারিত হচ্ছে। সম্ভাবনাময় এই খাতে প্রচুর দক্ষ লোকবলের প্রয়োজন। কিন্তু চাহিদার তুলনায় লোকবল অপ্রতুল। এই অভাব পূরণের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯