ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কাল থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ড্যাফোডিল ইংলিশ অলিম্পিকস-২০১৯’

  • আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদেরকে ইংরেজি শিখতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সারা দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে ‘ড্যাফোডিল ইংলিশ অলিম্পিকস-২০১৯’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে আগামী ২৫ অক্টোবর থেকে ৯ম-১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৯ম-১০ম শ্রেণি এবং ও লেভেলের শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি এবং ১১শ-১২শ শ্রেণি ও এ লেভেলের শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। প্রাথমিক নির্বাচনী পর্ব অনুষ্ঠিত হবে অনলাইন প্ল্যাটফর্মে ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। এ জন্য শিক্ষার্থীদেরকে ১০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফি পরিশোধ করা যাবে তিনটি মাধ্যমে—বিকাশ (০১৮১১৪৫৮৮৮৬), স্কুল-কলেজে প্রচারণার সময় অন স্পটে এবং ইংরেজি বিভাগের অফিসে সরাসরি উপস্থিত হয়ে।

রেজিস্ট্রেশন লিংকঃ http://www.engolympics.daffodilvarsity.edu.bd

প্রত্যেক ক্যাটাগরি থেকে শীর্ষ ৫০জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ১৩ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্টিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী ১০জন পাবে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান রাকিবুল হাসান খান, বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল প্রমুখ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ – ০১৮১১৪৫৮৮৩৫, ০১৭১৩৪৯৩০২৪

নিউজটি শেয়ার করুন

কাল থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ড্যাফোডিল ইংলিশ অলিম্পিকস-২০১৯’

আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯