ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভোলায় সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোলার লালমোহনে মাদক ও ইয়াবা বিক্রির প্রস্তাব প্রত্যাখান করায় বিএনপি কর্মী আখ্যা এক মোটর শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দুই শিশু কন্যা সন্তানের সামনে উলঙ্গ করে ও হাত-পা বেধে নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি মামলায় রোববার নির্যাতনকারী হাসানকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান উপজেলার কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী। গ্রেফতারের পর ওই নির্যাতনের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোটর শ্রমিক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু কন্যা সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। পেশায় মোটর শ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। জসিম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপি কর্মী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে অভিযুক্ত হাসান।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মানবপাচার ও চুরির মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে বছর খানেক আগে হওয়া নির্যাতনের বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, বছর খানেক আগে জসিমকে বাজারে মারধর করে হাসান। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, ভুক্তভোগী ব্যক্তি মামলাও করেননি। রোববার আমরা তাকে অন্য মামলায় গ্রেফতার করলে একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়টিও এখন সামনে আসায় আমরা সেটা খতিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯