ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

জেএমাই’র সহযোগীতায় ঢাবিতে ছাত্রীদের সাইকেল প্রশিক্ষণ

  • আপডেট সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ঢাবি ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

র‌বিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি‌র উদ্বোধন করেন উপচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২০ দিন পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে বিজনেস অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ জাকিয়া পারভীন, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ শামীম বানু, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, মেঘনা পেট্রোলিয়াম লি.-এর পরিচালক ইসতাক আহমেদ শিমুল, সুন্দরবন গ্যাস লি.-এর পরিচালক কাউসার আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক জয়ন্ত সরকারসহ ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ শাকিল, সদস্য ফরিদা খাতুন উপ‌স্থিত ছিলেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণার্থীদের মাঝে ডাকসুর পক্ষ থেকে সার্টিফিকেটও বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমাই’র সহযোগীতায় ঢাবিতে ছাত্রীদের সাইকেল প্রশিক্ষণ

আপডেট সময় : ০৮:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯