ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নিখোঁজের চারদিন পর সিমেন্টের বস্তায় মিলল শিশুর লাশ !

  • আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে প্রতিনিধিঃ

নিখোঁজের চারদিন পর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সিমেন্টের বস্তায় মিলল তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর লাশ।,
শনিবার ভোররাত সোয়া ৫টার দিকে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রামে থাকা এক প্রতিবেশীর বাড়ির পেছন থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন থানা পুলিশ।

নিহত তোফাজ্জল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তগ্রাম বাঁশতলার জুবায়েল হোসেনের শিশু পুত্র ও বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।,

পুলিশ ও নিহত শিশুর পারিবারীক সুত্র যুগান্তরকে জানায়,উপজেলার সীমান্তগ্রাম বাঁশতলার জুবায়েল হোসেনের প্রথম শ্রেণিতে মাদ্রাসায় পড়–য়া সাত বছর বয়সী শিশু পুত্র তোফাজ্জল হোসেন গত বুধবার বিকেলে নিজ গ্রাম থেকেই নিখোঁজ হন।
নিখোঁজের পর অপহরন সন্দেহে পরদিন বৃহস্পতিবার পরিবারের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়।

পরবর্তীতে থানা পুলিশ ওই শিশুর সন্ধান পেতে দেশের সব থানায় তার বার্তা ও ই-মেইল প্রেরণ করেন।
এদিকে নিখোঁজের চারদিন পর শনিবার ভোররাতে গ্রামের বাড়ি বাঁশতলার এক প্রতিবেশীর বাড়ির পেছনে গ্রামবাসী বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের লাশ ভেবে থানা পুলিশকে খবর দিলে থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্তলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

অপরদিকে মামলা মোকদ্দমা ও পারিবারীক পুর্ব বিরোধের জের ধরে শিশু তোফাজ্জলকে অপহরণ পরবর্তী হত্যাকান্ড ঘটিয়েছে এমন সন্দেহে উপজেলার বাঁশতলা গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে শনিবার ভোররাতেই টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

শনিবার ভোররাতে ঘটনাস্থলে থাকা থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. আবু মুসা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান.এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল কবিরকে আটক করেছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্তলে থাকা তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান বলেন, অধিকতর তদন্ত সাপেক্ষে ওই শিশু অপহরন ও হত্যাকান্ডে কে বা কারা জড়িত রয়েছেন সে ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিখোঁজের চারদিন পর সিমেন্টের বস্তায় মিলল শিশুর লাশ !

আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০