ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেড় মাসে সীমান্তে নিহত হয়েছে ১১ বাংলাদেশি

  • আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 374
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত দেড় মাসে সীমান্তে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবি সদর দফতরে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির পরিচালক (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আশিকুর রহমান। তিনি বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর থেকে সীমান্তে এ নিহতের ঘটনা ঘটেছে।

তবে তিনি জানান, এ ধরনের মৃত্যু যাতে না হয় সেজন্য বিজিবির পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেয়ার তা নেয়া হয়েছে।

সেই সাথে জানানো হয়, গত এক মাসে ৯৭ কোটি ১৮ লাখ ৩ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৭ লাখ ২৩ হাজার ৬৮৫ ইয়াবা, ৪০ হাজার ৭৪১ বোতল ফেনসিডিলসহ মদ, গাঁজা, হেরোইন ও নেশা জাতীয় ইনজেকশন।

এসময়ের মধ্যে প্রায় সাড়ে ১৪ কেজি সোনা, ইমিটেশন গহনা, কসমেটিক, পোশাক, থান কাপড়, কষ্টি পাথরের মূর্তি, কাঠ, ২১ ট্রাক, ছয়টি পিকআপ, একটি প্রাইভেট কার, ১১টি অটোরিকশা ও ৫৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে, দুটি পিস্তল, চারটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি।

এ সময় মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ২৭২ চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে ৩৮ জন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিককে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেড় মাসে সীমান্তে নিহত হয়েছে ১১ বাংলাদেশি

আপডেট সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০