ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত
- আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / 214
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
এবারই প্রথম বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে একদিনে। তাই উৎসবে রঙের ছটাও ছিল অনেক বেশি। দিবসকে ঘিরে নগরীর অবকাশকেন্দ্রগুলোতেও ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। এ দিনে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সাম্যের এক বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন সব বয়সের মানুষ।
ভালোবাসাকে স্মরণীয় করে রাখার দিন। খুনসুটিতে কাটছে প্রেমিক যুগলের সময়।
এ দিনে একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া যেন অবধারিত। নানা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছবি তুলে, গাল-গল্পে মশগুল সমবয়সী, বন্ধু সহপাঠীরা।
তারা বলেন, ভালোবাসা মানেই প্রেমিক-প্রেমিকা নয়। ভালোবাসা বাবা-মা, ভাই-বন্ধু সবার সাথেই হতে পারে। ভালোবাসা ছাড়া কোনো অনূভুতিই নেই।
বয়সে যারা প্রবীণ তারাও পিছিয়ে নেই উদযাপনে। স্মৃতি হাতরিয়ে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন তারা।
নাচ গান আর কাব্যে দিনভর নগরজুড়ে ভালোবাসার দিনটিকে উদযাপন করছে নগরবাসী।
তারা বলেন, আমাদের বিয়ে হয়েছে ২৬ বছর। আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি।
ভালোবাসা কারে কয়। এখনও যেন দ্বন্দ্ব আর দ্বিধার শেষ নেই এ শব্দটিকে ঘিরে। ভালোবাসা যে যুগলে, পরিবারে বা দেশকে ঘিরে সীমাবদ্ধ থাকবে তা নয়। ভালোবাসার দ্রুতি ছড়িয়ে পড়ুক ভুবনজুড়ে, সকল সংকট উপেক্ষা করে মানবতা ঐক্যবদ্ধ হোক, প্রেমের সৈকতে।





















