জেএমআই’র সহযোগিতায় ‘ঢাবি ট্যালেন্ট হান্ট’ চূড়ান্ত পর্ব
- আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / 298
মিডিয়া ডেস্কঃ
কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় টেলেন্ট হান্ট-২০১৯’ শীর্ষক প্রতিভা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
আগামী ৯-১২ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু’র উদ্যােগে এবং বাংলাদেশের অন্যতম ঔষুধ শিল্পপ্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সহযোগিতায় টিএসসি প্রাঙ্গণে চারদিনব্যাপী এই চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আজ ৮ মার্চ রোববার দুপুরে, ডাকসু’র ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।
জানা যায়, ডাকসু ইতিমধ্যে ১৮টি হলে পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট শীর্ষক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করেছে। প্রতিটি হলের প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অধিকারকারীদের নিয়ে টিএসসি প্রাঙ্গনে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
আয়োজনটির সমন্বয়ক হিসাবে থাকবেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার। সহযোগি সমন্বয়ক হিসেবে থাকবেন ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ। বিচারক হিসেবে থাকবেন, টেলেন্ট হান্ট প্রতিযোগিতার প্রধান বিচারক থিয়েটার অ্যান্ড স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত ও নৃত্যকলা বিভাগের কয়েকজন শিক্ষক।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের দিন উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবায়েত উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এবং জেএমআই গ্রপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসিফ তালুকদার বলেন, ডাকসু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে পৃথকভাবে টেলেন্ট হান্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি হলে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে টিএসসিতে আগামী ৯-১২ মার্চ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, প্রথম দিন বিকেল ৪টায় একক আবৃত্তি, সন্ধ্যা ৭টায় রবীন্দ্র সংগীত। দ্বিতীয় দিন বিকেল ৪টায় একক অভিনয়, সন্ধ্যা ৭টায় নজরুল সংগীত। তৃতীয় দিন বিকেল ৪টায় একক নৃত্য, ৭টায় আধুনিক সংগীত ও সমাপনী দিন বিকেল ৩টায় লোক সংগীত ও সন্ধ্যা ৬টায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ, সদস্য তানভীর হাসান সৈকত এবং জেএমআই গ্রুপের প্রতিনিধি মো. রিয়াজ।
বিডিসংবাদ/এএইচএস




















