ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে দুর্নীতির অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম সাকিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ৩১ জানুয়ারী দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক এর নেতৃত্বে টার্মিনাল ফাঁড়ির একদল পুলিশ উপজেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

দুদক চট্টগ্রাম অঞ্চল (২) এর এসি গোলাম মোস্তফা জানান, কক্সবাজারের উখিয়া উপজেলায় পিআইও’র (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) দায়িত্ব পালনকালীন সময় ২০১২-২০১৩ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য জন্য বরাদ্দকৃত কর্মসৃজন প্রকল্পের ১৪ লাখ সাড়ে ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। পরবর্তীতে দুদক দীর্ঘ তদন্ত করে পিআইও কর্তৃক আত্মসাতের সত্যতা পেয়ে উপ-সহকারী পরিচালক মোঃ শফি উল্লাহ বাদি হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ৩১ জানুয়ারী দুপুরে দুদক চট্টগ্রাম অঞ্চল (২) এর উপ-সহকারী পরিচালক মোঃ শফি উল্লাহর নেতৃত্বে বাস টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ এএসআই মোঃ মোশারফসহ একদল পুলিশ কক্সবাজার উপজেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায়। দুদক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে পিআইও পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত পিআইওকে থানায় সোর্পদ করে। বিকালে তাকে আদালতে সোর্পদ করা হলে আদালতে কারাগারে প্রেরণ করে।

প্রঙ্গত, দুর্নীতির দায়ে অভিযুক্ত পিআইও শফিউল আলম সাকিবকে উখিয়া থেকে মহেশখালী উপজেলা বদলি করা হয়। পরবর্তীতে মহেশখালী থেকে কক্সবাজার সদর উপজেলায় বদলি করা হয়। সদরের পাশাপাশি তিনি মহেশখালী উপজেলায়ও ভারপ্রাপ্ত পিআইও’র দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে দুর্নীতির অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭