ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

  • আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামলার পুনঃতদন্তের বিষয়টি আগে নিষ্পত্তি না করায় বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আবেদনে  ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে দুই মামলার শুনানিতে অংশ নিতে গিয়ে খালেদা জিয়া ওই আবেদন করেন। এর আগে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে হাজির হন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বলেন, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানি শুরু হয়। শুনানির আগেই আমরা আদালতকে জানিয়েছি, পুনঃতদন্তের বিষয়টি আগে নিষ্পত্তি করা হোক। আদালত আবেদনটি গ্রহণ না করে আত্মপক্ষ সমর্থনের ওপরেই শুনানি করতে চাইছেন। যদি আত্মপক্ষ শুনানি শুরু হয়ে যায়, তাহলে মামলা পুনঃতদন্তের বিষয়টির গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে তো মামলা শেষই হয়ে যাবে। আর এ কারণেই ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭