ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ২ অভিযোগপত্র জমা

  • আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম বুধবার আমলি আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন বলেন, ‘দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও অবৈধ রুপি রাখার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শুধুমাত্র সাহেদের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়।’

র‌্যাবের দাবি অনুযায়ী, ১৫ জুলাই ভোরে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর ব্রেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ওই দিন রাতে র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নম্বর ৫) করেন। মামলায় সাহেদ করিমসহ তিনজনকে আসামি করা হয়। পরে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ২ অভিযোগপত্র জমা

আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০