ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ক্ষেপে গেলেন ট্রাম্প

  • আপডেট সময় : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে শরণার্থী গ্রহণে যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। গেল শনিবার ফোনে আলাপ হয় এ দুই নেতার। একইদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৪জন বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

এক সূত্র সিএনএনকে জানিয়েছে, টার্নবুলের সঙ্গে ফোন কলটির ইতি হয় হঠাৎ করে। মুখের ওপর ট্রাম্প ফোন রেখে দেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর আসে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার ওই ফোন কল নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেন নি।

ওদিকে, অস্টেলিয়ার নিউজ ডট কমের খবরে প্রধানমন্ত্রী টার্নবুলকে উদ্বৃত করে বলা হয়, ‘প্রেসিডেন্ট ফোন রেখে দিয়েছিলেন বলে যে খবর আসছে তা সঠিক নয়, আন্তরিকভাবেই ফোনালাপ শেষ হয়।’ তবে ফোনালাপের সময় ওই কল ‘সবথেকে বাজে ছিল’ মি. ট্রাম্প এমন কথা আসলেই বলেছিলেন কি না- এ প্রশ্নের জবাবে টার্নবুল বলেন, তিনি এ নিয়ে আর বিস্তারিত কথা বলতে চান না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়ে প্রথম খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ক্ষেপে গেলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭